1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরের শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২.০২ পিএম
  • ৫৬৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তিন জনই বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে। সোমবার তিন পদে অন্য সব প্রার্থী প্রর্থিতা প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিয়ের পথে রয়েছেন। এছাড়া একই দফায় মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় সব পদেই প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. সেলিম মিয়া ও ফাহিমা আক্তার নামে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দালিখ করেন। এদের মধ্যে ফাহিমা আক্তার সোমবার প্রার্থিতা প্রত্যাহার করেন। ভাইস চেয়ারম্যান পদে বিএম আতাউর রহমান (আতাহার) ও মো. মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র দালিখ করলেও মো. মনিরুজ্জামান মনির প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিএম আতাউর রহমান (আতাহার) একক প্রার্থী হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ের পথে। একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা সিদ্দিকা ও শিফাতুন হক অহনা দুই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শিফাতুন হক অহনা প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে এই পদেও আয়শা সিদ্দিকা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে।

তবে মাদারীপুর সদর উপজেলা পরিষদে প্রার্থিতা রয়েছে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবং সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন মনিরুল ইসলাম ভূইয়া, এইচ.এম মনিরুজ্জামান আক্তার ও মো. বোরহান উদ্দিন বিতান। তবে মো. মোখলেছুর রহমান ও মো. জাহিদ হোসেন নামে দুই প্রার্থী শেষ দিনে প্রর্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারিয়া হাছান রাখি, ডেইজী আফরোজ, মোসা. তাজনাহার, ফারজানা নাজনিন ও হেনা খানম মাঠে রয়েছে।
অন্যদিকে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমীন মোল্লা ও মহসিন মিয়া। ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন আবদুস ছালাম খন্দকার, মোঃ সাহাবুদ্দিন মিয়া, মোঃ মিজানুর রহমান শেখ ও কাইয়ুম মিনা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, নূরজাহান, সুজাতা গোলদার ও তাহমিনা হিরা। এ উপজেলায় কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী বলেন, ‘শেষ দিনে শিবচর উপজেলায় বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যে কারণে তিন পদে তিন জন প্রার্থী থাকায় ভোটগ্রহণ হবে না। তিন জনই বিজয়ের পথে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না গেলেও তারাই মূলত নির্বাচিত। অন্য দুটি উপজেলায় প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। যেন স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয়, সেদিকে আমাদের নজর আছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!