1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮.০৮ এএম
  • ৬১২ জন পঠিত

অফিস রিপোর্টঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা হতে আন্তঃ জেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী ও আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মোঃ জুয়েল মিয়া (৩৪), জেলা-শেরপুর কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। ধৃত আসামীসহ তার সহযোগী ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে যারা ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে পরবর্তীতে তাদের নিকটে থাকা অস্ত্র ও অন্যান্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছে। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তার নেতৃত্বে গত ১৩ অক্টোবর রাতে মানিকগঞ্জের দৌলতপুর বাজারের ‘মা জননী জুয়েলার্স’এর স্বত্ত্বাধিকারী দিলীপ রাজবংশী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ২০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা সঙ্গে নিয়ে তার নিকটাত্মীয়ের মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা হন। দৌলতপুরের চুনাবাড়ী মোড়ে পৌঁছালে রাত সোয়া ১২টার দিকে দুটি মোটর সাইকেলে কয়েকজন এসে মাথায় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে ভুক্তভোগী রাজবংশী দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন।

গ্রেফতারকৃত আসামী জুয়েল মিয়া (৩৪) এর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় ১ টি ডাকাতি মামলা, শেরপুর জেলার সদর থানায় ১ টি ডাকাতি ও ২ টি অস্ত্র মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ডাকাতি, দস্যূতা, ছিনতাই ও চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!