1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২ - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১.১৬ এএম
  • ৫৫১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি থ্রি-হুইলারের চালকসহ ২ জন নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যকচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে আরিফ শিকদার (২৫) ও থ্রি-হুইলার চালক নড়াইলের সরাফাত মুন্সির ছেলে এনামুল মুন্সি (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ী থেকে থ্রি-হুইলার নিয়ে বালু আনার উদ্দেশ্যে বের হয় আরিফ ও এনামুল। এসময় কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় আসলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে উল্টে যায়। এতে তারা দু’জনই থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনে। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের দু’জনেই মৃত্যু হয়। এঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ মাদারীপুর সদর হাসপাতাগের মর্গে রাখা আছে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন বলেন, ‘বালু টানার থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন মারা গেছে। নিজেদের গাড়ীতে নিজেরাই মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। তারপরেও মৃতেদহ উদ্ধার করে মর্গে রাখা আছে। যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, অভিযোগ নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!