1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশলিয়া থেকে বিপুল পরিমান জালনোট উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

আশলিয়া থেকে বিপুল পরিমান জালনোট উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪, ২.৫০ পিএম
  • ৬১৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা, জালনোট প্রস্তুত এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১ মে রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে জালনোট ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর থেকে ৭,৪৪,০০০/- টাকা মূল্যমানের জালনোট, ২ টি মোবাইল ফোন, ১ টি হাতঘড়ি, ১ টি ইয়ারফোন, ১ টি ব্যাগ এবং নগদ-২০৪০/-টাকাসহ জব্দ করা হয়। ধৃত আসামী মোঃ আব্দুর রশিদ (২৯) এর বাড়ী -বগুড়া জেলায়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা জাল টাকার নোট বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং অপরাধচক্রের মূলহোতা গ্রেফতারে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!