1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কেন্দ্র দখল করতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫ - Madaripur Protidin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

মাদারীপুরে কেন্দ্র দখল করতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪, ৩.৩০ পিএম
  • ৫৪৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। বুধবার বেলা ১১টার দিকে সদরের মোস্তফাপুর ইউনিয়নের ৯৫নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিতে আসেন মোটরসাইকেল প্রতিকের প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের অনুসারি আজাদ হাওলাদার ও তার লোকজন। এ সময় আনারস প্রতিকের প্রার্থী আসিবুর রহমান আসিব খানের অনুসারি এনামুল হাওলাদার বাঁধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে বেলা ১২টায় কেন্দ্র পরিদর্শনে আসেন পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আনারস ও মোটরসাইকেল প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। এখান পরিস্থিতি শান্ত। আপতত কোন ঝামেলা নেই। ফের সংঘর্ষ এড়াতে এখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজৈর উপজেলার ১১টি ইউনিয়নের সব কটি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে ।

অন্যদিকে বৈরী আবহাওয়া থাকার পরেও সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার জন। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১। আর পাঁচজন আছেন অন্যান্য ভোটার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলার ১১৭টি ভোটকেন্দ্রের সব কটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!