1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪, ৮.৫৮ পিএম
  • ৬৬৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার এক প্রবাসীর বাড়ীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ীর সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর আগে রবিবার (১২ মে) মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে প্রবাসী হাবিব জমাদারের বাড়ীতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ্য বাড়ীর মালিক হাবিব জমিদারের দাবি ৫০ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার রিয়েল, যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা, দুটি ল্যাপটপ নিয়ে গেছে ডাকাত দল।

তিনি বলেন, ‘দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাত দল। আমাদের ব্যবহৃত দুটি আইফোন জব্দ করে পানিতে ভিজিয়ে রেখে যায়। ঘণ্টাব্যাপী তা-ব ও ডাকাতি চালায় তারা। পরে আমার মেয়ে ৯৯৯ এ কল দিলে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি ক্ষতিগ্রস্থ্য পরিবার আইনী সহযোগিতা চায়, তাহলে মামলা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!