1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনি উপজেলা চেয়ারম্যান হলেন তৌফিকুজ্জামান শাহীন - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কালকিনি উপজেলা চেয়ারম্যান হলেন তৌফিকুজ্জামান শাহীন

  • প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪, ৭.৪৩ এএম
  • ৬৩৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট। তৌফিকুজ্জামান শাহীন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরি হক আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে ৭১৪ ভোট পেয়েছেন আমিনুল ইসলাম ও মীর গোলাম ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের ইকবাল হোসেন ১৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আসাদুজ্জামান জামাল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৮০ ভোট। আর অন্য ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকে শহিদুল ইসলাম পেয়েছন ১৪ হাজার ৫২২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে আরিফা আক্তার পেয়েছেন ২৫ হাজার ৭১৯ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্ধী ১৯ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন ফুটবল প্রতীকের চায়না খানম। অপরপ্রার্থী হাঁস প্রতিকের কাজী নাসরিন পেয়েছেন ২ হাজার ৭৬৫ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন ৩ জন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৫৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ৯০ হাজার ৮১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৭৩টি।

বিজয়ী হয়ে তৌফিকুজ্জামান শাহীন বলেন, ‘উপজেলার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো। দলমত নির্বিশেষে পরিচ্ছন্ন একটি উপজেলা উপহার দেয়া হবে। আগের চেয়ারম্যান মীর গোলাম ফারুকের পরামর্শ নিয়ে কাজ করবো। আমার এ বিজয় সকলের কাছে উৎসর্গ করা হলো।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!