1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপু‌রে ঈদের আগে খামারে আগুন, পুড়লো ১৩ গরুসহ বহু মুরগি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপু‌রে ঈদের আগে খামারে আগুন, পুড়লো ১৩ গরুসহ বহু মুরগি

  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪, ৪.১৯ পিএম
  • ৭১৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে মধ্যরাতে একটি গরুর খামারে আগুন লেগে ১৩টি গরু মারা গেছে। এক পর্যায়ে গরুর খামারে লাগা ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের মুরগির খামারেও। দাবি করা হচ্ছে, ওই খামারে অন্তত সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের  কালিখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুনের ঘটনা ঘটে। পরে ওই আগুন একই ব্যক্তির মুরগির খামারে গিয়েও লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খামারে ১৪টি গরু বাধা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়। বাকিগুলো হয়নি।
সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো কিনেছিলাম। এবছর কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকে বিভিন্ন হাটে গরুগুলো বিক্রির কথা ছিল।
তিনি জানান, খামারে ১৩টি গরুসহ প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। মিলনের দাবি, তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন ।এদিকে ওই আগুনের কোনো কারণ নিশ্চিত না হওয়া গেলেও এলাকাবাসী ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নাশকতা কিনা তাও ক্ষতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!