1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে কৃষকের বাড়িতে দফায়-দফায় বোমা হামলার অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে কৃষকের বাড়িতে দফায়-দফায় বোমা হামলার অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৭ জুন, ২০২৪, ৭.২৬ পিএম
  • ৫২৩ জন পঠিত

কালকিনি
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মোঃ হাচেন হাওলাদার(৫৮) নামে এক কৃষকের বসত বাড়িতে দিনভর দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে করে মহিলাসহ ৩জন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ রোববার সকাল থেকে দিনভর এ হামলার ঘটনা ঘটে। এদিকে রোববার বিকালে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের কাজী বংশের সাথে শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের হাওলাদার বংশের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছে। এর জের ধরে কালাই সরদারের চর গ্রামের আপাং কাজীর নেতৃত্বে কামাল কাজী, সুমন তালুকদার, আমিনুল তালুকদার ও জামাল কাজীসহ তাদের দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে মৃধাকান্দি গ্রামের কৃষক হাচেন হাওলাদারের বসতবাড়িতে পরিকল্পিতভাবে দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে। এতে করে ওই বাড়ির তিন মহিলা আহত হয়েছে। অপরদিকে এ হামলার ঘটনায় ওই এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ঘঁনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

ভুক্তভোগী কৃষক হাচেন হাওলাদার বলেন, আপাং কাজীর নেতৃত্বে আমাদের বসত বাড়িতে বিনা অপরাধে অতর্কিতভাবে প্রায় ৫ শতাধিক বোমা হামলা চালানো হয়েছে। আমরা তার বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আপাং কাজীকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছি। এখন পরিবেশ শান্ত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!