1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে বাস, প্রাইভেটকার ও অটোরিকশা ত্রি মুখি সংঘর্ষ । অটোরিকশার চালকসহ দুইজন নিহত । ১০জন আহত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকেরহাটে বাস, প্রাইভেটকার ও অটোরিকশা ত্রি মুখি সংঘর্ষ । অটোরিকশার চালকসহ দুইজন নিহত । ১০জন আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৬.২০ পিএম
  • ১০৪২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
টেকেরহাট বন্দর সংলগ্ন ঢাকা বরিশাল মহসড়কের চরপ্রসন্নদীতে বাস, প্রাইভেটকার ও অটোরিকশা ত্রিমুখি সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছে । এসময় আহত হয়েছে প্রাইভেটকারের চালক, অটোরিকশা ও বাসের যাত্রীসহ প্রায় ১০জন যাত্রী । মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত অটোরিকশার চালক মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) এবং একই গ্রামের মৃতঃ কুটি মিয়া শেখের ছেলে শাহেব আলী শেখ (৫০) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ও বরিশাল গামী প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয় । পরে অপর দিক থেকে আসা টেকেরহাট গামী যাত্রীবাহী অটোরিকশার সাথেও সংঘর্ষ হয়েছে । এসময় প্রাইভেটকারের সমুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাস ও অটোরিকশাটি রাস্তার খাদে পড়ে যায় । এতে প্রায় ১০জন আহত হয় । আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে রাজিব শেখকে মৃত ঘোষনা করে । পরে গুরুতর আহত জান্নাতী (১০), সাবিহা (১) ও শাহেবালী শেখকে (৫০) ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে শাহেব আলী শেখ মারা যায় ।
ভাংগা হাইওয়ে থানার ওসি খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!