1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সালিশী ডাকার জেরে প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরে সালিশী ডাকার জেরে প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭.৪৬ পিএম
  • ৪৭৯ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
সালিশ বৈঠক ডাকার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. জলিল কাজী নামে এক প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার রমজানপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এতে করে প্রাবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহত ওই গৃহবধুকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
এলাকাবাসী, ভূক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইড়কান্দি গ্রামের প্রবাসী জলিল কাজির সঙ্গে একই গ্রামের জয়নাল কাজীদের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। এই দ্বদ্ব মিমাংশার জন্য স্থানীয় সালিশরা তাদের উভয় পক্ষ্যকে সালিশ বৈঠকের জন্য আহবান করেন। ওই সালিশ বৈঠকে প্রবাসী জলিল কাজীর পক্ষ্যের লোকজন উপস্থিত হলেও প্রতিপক্ষ্য জয়নাল কাজীর পক্ষ্যের কোন লোকজন সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে ওই প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগমকে বাড়িতে একা পেয়ে তার উপরে হামলা চালায় প্রতিপক্ষ্যের লোকজন। এতে করে প্রাবাসীর স্ত্রী ফাতেমা বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এ হামলার ঘটনায় প্রবাসীর ভাই ইমরার কাজী থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রবাসীর মা কহিনুর বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ছেলের স্ত্রীর ওপর হামলার বিচার চাই।
প্রবাসীর ভাই ইমরান কাজী বলেন, জয়নাল কাজীদের সাথে আমাদের জমি নিয়ে বিবা‌দের কারনে স্থানীয় সালিশরা মিমাংসার জন্য আমাদের দুই পক্ষ্যকে সালিশ বৈঠকে ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে আমার ভাবীকে বাড়িতে একা পেয়ে জয়নাল কাজী, মিজান কাজী, ইয়াসিনসহ বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। আমরা তাদের নামে মামলা করবো।
স্থানীয় সালিশ নান্নুসহ বেশ কয়েকজন বলেন, কাজীদের দুই পক্ষের দ্ব›দ্ব মিমাংসার জন্য সালিশ ডাকা হলেও এক পক্ষ উপস্থিত হন নাই। তবে জানতে পারলাম প্রবাসীর স্ত্রীর ওপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি তদন্ত মো. মারগুব তৌহিত বলেন, প্রবাসীর স্ত্রীর ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!