1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৩.৪৬ পিএম
  • ৫৫০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০ জুন) সকাল ১১ টায় পৌর ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বাজেটে আয় দেখানো হয় ১৩৮ কোটি ৫০ লক্ষ ৭ হাজার ৭৩৭ টাকা ৩৩ পয়সা। বাজেটে ব্যায় দেখানো হয় ১৩৮ কোটি ৭ লক্ষ টাকা। এছাড়াও বাজেটে উদ্ধৃত্ত ধরা রয়েছে ৪৩ লক্ষ ৭ হাজার ৭৩৭ টাকা ৩৩ পয়সা। গতবছর ২০২৩-২০২৪ বাজেট ছিলো ১৬ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার  ৩৪৫ টাকা ৪০ পয়সা।
নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরশন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে। মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ বাজেট উপস্থাপন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সচেতন নাগরিক (সনাক) কমিটির সভাপতি খান মোঃ শহীদ, টিআইবি এর প্রতিনিধি মোঃ মাহানউল হক, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার ফিরোজ আহম্মেদ ও কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
এছাড়া সভায় বাজেট ও শহর উন্নয়নের উপর মতপ্রকাশ করেন বিভিন্ন পেশা শ্রেনীর সাধারণ নাগরিক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর এর সহযোগিতায় মাদারীপুর পৌরসভা এর আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!