1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিয়ের আশ্বাসে প্রেমিকের কাছে ধর্ষণের শিকার নবম শ্রেণির শিক্ষার্থী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বিয়ের আশ্বাসে প্রেমিকের কাছে ধর্ষণের শিকার নবম শ্রেণির শিক্ষার্থী

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৩.৫১ পিএম
  • ৪৯৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থী বিয়ের আশ্বাসে প্রেমিকের কাছে ধর্ষণের শিকার হয়েছে। তবে এ ঘটনা দক্ষিণ কেরানীগঞ্জ হওয়ায় মামলা নিতে গড়িমশি করছে তারা, অপর দিকে মাদারীপুর থানা পুলিশও একই কথা বলছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
জানা গেছে, বান্ধবীর বিয়েতে নবম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে পরিচয় হয় বখাটে যুবক আল আমিন সরদারের সাথে। বিয়ের আশ্বাস দিয়ে মাদারীপুর থেকে তাকে এনে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এক বাসায় রাখা হয়। এরপর সেখানে দুই দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই বখাটের বিরুদ্ধে। পরে মারধর করে ভুক্তভোগীকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্তরা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
অভিযুক্ত আল আমিন সরদার রাজধানী ঢাকার কদমতলীর শ্যামপুর এলাকার জুয়েল সরদারের ছেলে। কাজের সুবাধে আল আমিন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বসবাস করেন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ৮ মাস আগে বান্ধবী কাজলের বিয়েতে, তার মামাতো দেবর আল আমিন সরদারের সাথে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। পরে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি। গত বৃহস্পতিবার (২৭ জুন) বান্ধবীর ফুফু মালা বেগম তার পরিবারকে না জানিয়েই ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় নিয়ে যান। পরে আল আমিন বিয়ের আশ্বাস দিয়ে একটি রুমে নিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর মেয়েটিকে বেদম মারধর করে আল আমিন ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শনিবার (২৯ জুন) বাড়িতে পাঠিয়ে দেয়া হয় শিক্ষার্থীকে। বাড়ি এসে পরিবারের কাছে বিষয়টি জানালে রাতেই তাকে ভর্তি করা হয় মাদারীপুরের জেলা সদর হাসপাতালে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্যাতনের দৃশ্য মনে পড়লেই কান্নায় ভেঙ্গে পড়ছে ৯ম শ্রেণির ওই শিক্ষার্থী। ভয় আর আতঙ্কে নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সে। মিথ্যা বিয়ের আশ্বাসে এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না সে।
মেয়েটির বাবা জানান, মাদারীপুরের পুলিশ বলে ঢাকায় গিয়ে মামলা করতে। আমরা গরীব মানুষ, কীভাবে ঢাকায় গিয়ে মামলা করবো। ঘটনার শুরুতো মাদারীপুর থেকে হয়েছে। এখানে কেন মামলা নিবে না। এর বিচার কী পাবো না আমরা।
এদিকে ধর্ষণের ঘটনা দক্ষিণ কেরানীগঞ্জে হওয়ায় এ ব্যাপারে মামলা নিতে গড়িমশি করছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। অপরদিকে ঘটনাস্থলের শুরু মাদারীপুরে হওয়ায় সেখানেই মামলা করতে হবে বলে জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগ তো দক্ষিণ কেরানীগঞ্জে। মাদারীপুরে ধর্ষণের ঘটনা না হওয়ায় এখানে মামলা নেয়ার সুযোগ নেই। প্রেমের সম্পর্কের পর এমন ঘটনা ঘটেছে। দক্ষিণ কেরানীগঞ্জেই মামলা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!