1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ । তিন মোটরসাইকেল আরোহী নিহত । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ । তিন মোটরসাইকেল আরোহী নিহত ।

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০.০৫ এএম
  • ৯৭৩ জন পঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। দূর্ঘটনার পরপরই বাসের নিচে থাকা দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলের ঘর্ষনের ফলে বাসটিতে আগুন ধরে যায়।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার চন্ডীবর্দী গ্রামের আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০), একই গ্রামের সফি শেখের ছেলে লিয়াকত শেখ (২৭) ও গোপীনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল আমিন (২৫)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, একটি মোটর সাইকেলে করে তিন আরোহী (বন্ধু) মুকসুদপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪৭৬৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটর সাইকেল থেকে তিন আরোহী মহাসড়কের ছিটকে পড়লে ঘটনাস্থলে আল আমিন নিহত হন। এসময় বাসটি মোটর সাইকেলটিকে নিয়ে দুই কিলোমিটার দূরে ফরিদপুরের সালথা উত্তর চন্ডিবরদী এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে মহাসড়কে। বাসের নিচে থাকা মটরসাইকেলের ঘর্ষনের ফলে আগুন ধরে যায় বাসটিতে।

পরে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার ফয়সালকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত লিয়াকতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত মারা যান। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের অপর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। তবে বাসের কোন যাত্রী আহত হননি। দূর্ঘটনার পরপরই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়।

মুকসুদপুর ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন জানান, মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। এক ঘন্টার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!