1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা: চার সাবেক সাংসদ আসামী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা: চার সাবেক সাংসদ আসামী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ৪৫৭ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী দিপ্ত দে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে মামলাটি আমলে নিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়া হয়। এতে সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, মাদারীপুরের সাবেক চার সংসদ সদস্যসহ ২৭ জনকে আসামী করা হয়।
মাদারীপুর জুডিশিয়াল আদালতের বিচারক মো. হুমায়ুন কবির মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। মামলার বাদি মাদারীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে স্থানীয় আওয়ামীলীগের সংসদ সদস্যদের মদদে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এতে শিক্ষার্থীরা শকুনী লেকে ঝাপিয়ে পড়ে। ফলে মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী দিপ্ত দে হামলাকারীদের ধাওয়া খেয়ে লেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় ২৭ জনকে নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামী করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালতে মামলাটি সরকারী এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়।

মামলায় মাদারীপুরের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, আফম বাহাউদ্দিন নাছিম, নূর-ই-আলম চৌধুরী, আব্দুস সোবাহান গোলাপ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, আসিবুর রহমান খানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়। এর আগে শহীদ রোমান বেপারী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

মামলার বাদী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি, তাদের রক্তের দাম দেয়ার জন্যেই মামলা করেছি। আশা রাখি, মামলায় আমরা ন্যায় বিচার পাবো। স্বেরাচারী হাসিনার বিচার এদেশে হবেই হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!