1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত - Madaripur Protidin
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

মাদারীপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৫৯ পিএম
  • ৫৬৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
যুব সমাজকে নেশার ছোবল থেকে দূরে রাখতে, মানুষের মাঝে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে সদর উপজেলার পেয়ারপুর কুমার নদে গাছবাড়িয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে।

জানা গেছে, মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ২১’’ সিএফটি ও দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১৮” সিএফটি ফ্রীজ ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি কালার টেলিভিশন পুরস্কার দেয়া হয়। এছাড়াও নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদের প্রায় ২কিলোমিটার দীর্ঘ নৌপথের এই নৌকা বাইচ দেখতে আশ-পাশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে, নদের পাড়ে পানির মধ্যে দাঁড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে প্রতিযোগিতামূলক নৌকা বাইচ উপভোগ করেন। এই নৌকা বাইচ উপলক্ষে নদের দুই পাড়ে বাহারী রকমের দোকান বসে। গাছবাড়িয়া প্রভাতী সংঘের সভাপতি মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ সম্পন্ন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান লাভলু তালুকদার।

গাছবাড়িয়া প্রভাতী সংঘের সভাপতি ও নৌকা বাইচের আয়োজক মো. রাশেদুল ইসলাম ছোটন বলেন, ‘গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে, মানুষের মাঝে আনন্দ দিতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে গাছবাড়িয়া যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ উপস্থিত থেকে এ নৌকা বাইচ উপভোগ করেন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!