1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পারিবারিক কলহের জের ॥ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ৬ বছরের শিশু অগ্নিদগ্ধ। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে পারিবারিক কলহের জের ॥ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ৬ বছরের শিশু অগ্নিদগ্ধ।

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৯.১১ পিএম
  • ৯৩৫ জন পঠিত

টেকেরাহাট প্রতিনিধি॥
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব হাজরাপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে শ^শুরের বিরুদ্ধে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু মিম আক্তার (৬) পিঠ সম্পূর্ণ ঝলসে গেছে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে। ঘটনার পর রাজ্জাক শেখকে বাড়িতে পাওয়া যায়নি। তিনি গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব হাজরাপুর গ্রামে রাজ্জাক শেখ এর ছেলে আসলাম শেখ ৬ বছর আগে মালয়েশিয়ায় চলে যায়। এরপর থেকে রাজ্জাক শেখের সাথে পুত্রবধু সম্পা আক্তারের সাথে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। সম্পার শ^শুর তাকে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য অনেকবার চাপ দেয়। সম্পা ছেলে-মেয়েদের নিয়ে বাড়ি থেকে কোথাও চলে যাবে না বলে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে রাজ্জাক শেখের মেয়ে বাড়িতে মিস্ত্রী নিয়ে আসে ভাইয়ের স্ত্রী, ছেলে-মেয়েদের ঘর তুলে দেয়ার জন্য। এ সময় রাজ্জাক শেখ পুনরায় তার মেয়ে ও পুত্র বধুকে বাড়িতে ঘর তুলতে বাঁধা প্রদান করে। এ নিয়ে বিকেল থেকে দুই জনের মধ্যে ঝগড়া হয়। রোববার ভোর রাতে হঠাৎ করে ঘরে আগুন দেখে সম্পা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে এবং আগুন নিভিয়ে ফেলে। এ সময় ঘরের মালামালের সাথে শিশু মিম আক্তার আগুনে পুড়ে যায়। রোববার ভোরে শিশুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুত্রবধু সম্পা আক্তার বলেন, “অনেকদিন ধরে আমার শ^শুর আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। বাড়ি থেকে চলে না গেলে আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলার হুমকি দিয়ে আসছিলো। শনিবার বিকেলে আমার ননদ মিস্ত্রি নিয়ে আসে বাড়িতে ঘর তোলার জন্য। এ নিয়ে শ^শুর আমাকে ও আমার ননদকে গালিগালাজ করে। রাত ৩টার দিকে আমার ঘরের দরজা বন্ধ করে ঘরে আগুন ধরিয়ে দেয়। আমার চিৎকারে আশপাশের মানুষ এসে আমাদের ছেলে-মেয়েকে উদ্ধার করে। আমার মেয়েটার পিঠ আগুনে সম্পূর্ন পুড়ে গেছে।”
রাস্তি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার গোলাম মাওলা বলেন, “পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল শ^শুর ও পুত্রবধুর মধ্যে। এ ঘটনায় শ^শুর, শ^াশুড়ী ও পুত্রবধুকে নিয়ে আমরা শতাধিকবার বসে সালিশ করেছি। শ^শুরকে বহুবার বলেছি। এক পর্যায়ে আমি এসে ঘর তুলে দেয়ার ব্যবস্থা করি। আগুন দেয়ার ঘটনাটি খুব দুঃখ জনক।”
মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, “আগুনের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যার ঘরে আগুন দেয়া হয়েছে সেই লোক বিদেশে থাকে। বিদেশ থেকে ফোনে আমাদের জানিয়েছে এটা পারিবারিক বিষয়। এ ব্যাপারে আমাদের কোন অভিযোগ নাই।”
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড্ঃ নুরুল ইসলাম বলেন, “যে শিশুটি আগুনে পুড়ে গেছে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত শিশুটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!