1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নেত্রকোনা সদরের আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা শ্রীধরপুর গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

নেত্রকোনা সদরের আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা শ্রীধরপুর গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪.২৫ পিএম
  • ৬৬২ জন পঠিত

অফিস জানায়, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক নেত্রকোনা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা জেলার সদর থানাধীন শ্রীধরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি শিখুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল নেত্রকোনা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন(৩৫) হত্যা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃআবুল হোসেন (৫১)’কে ০৬ নভেম্বর সকালে নেত্রকোনা জেলার সদর থানা শ্রীধরপুর এলাকা হতে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃআবুল হোসেন (৫১)’কে নেত্রকোনা জেলার সদর থানারচাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন(৩৫) হত্যা মামলায় গত ১১ নভেম্বর বিজ্ঞআদালত মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী পুলিশের হাতে গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর এ বন্দী থাকে। গত ০৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইনশৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামী কারাগারে অবস্থানরত অন্যান্য আসামীদের সাথে যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙ্গে পালিয়ে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ মামলা দায়ের করে।

র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ নভেম্বর সকালে নেত্রকোনা জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ আবুল হোসেন(৫১)’কে গ্রেফতার করে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!