1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন মাদারীপুরে ছাত্র-জনতা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন মাদারীপুরে ছাত্র-জনতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯.১০ এএম
  • ৫৫২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
‘দেশবিরোধী’ উল্লেখ করে দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়েছেন মাদারীপুরে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মাদারীপুর প্রেসক্লাবের সামনে বেশ কয়েকটি পত্রিকা পোড়ানো হয়। এরপরে চাঁনমারি থেকে স্বাধীনতা অঙ্গনের মুক্তমঞ্চ পর্যন্ত বিক্ষোভে মিছিল করেছে সংখ্যালঘু মুসলিম নির্যাতন নামে একটি সংগঠন।

মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘প্রথম আলো-ডেইলি স্টার, তৈরি করে স্বৈরাচার’; ‘কারওয়ান বাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
পত্রিকার পোড়ানোকালে মোহাম্মদ আলম নামে একজন বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো-ডেইলি স্টার। তাদের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়।’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এনায়েত উল্লাহ, মেহেদী হাসান, মো. জুনায়েদ প্রমুখ। তারা প্রথম আলো ও ডেইলি স্টার’কে দেশ ও জনগণের কথা তুলে ধরার আহবান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!