1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না:  মিলটন  বৈদ্য  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না:  মিলটন  বৈদ্য 

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০.৪৪ এএম
  • ৬১৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলটন  বৈদ্য  বলেছেন  শেখ হাসিনা ফাঁদ পেতেছেন। তার পাতা ফাঁদে কেউ পা দিবেন না। আমরা এই দেশে মরতে চাই। হাসিনা আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করে এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা লুটতে চাচ্ছে। কেউ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করবো।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুরে রাজৈর ৪ নং ওয়াড  বিএনপির আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল খুনি হাসিনা স্বৈরাচারী হয়ে উঠে। কারণ তিনি বিনা নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন। ২০১৪ সালে আপনাদের ভোটে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু চেয়ারে বসতে পারি নাই।
মিলটন   বৈদ্য আরোও   বলেন, ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে (রাজৈর-সদর) ঘুমিয়ে ঘুমিয়ে নির্বাচন করেছে শাজাহান খান। কিন্তু ২০১৮ সালে তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দেওয়ার পর তার ঘুম ভেঙে গেছিলো। প্রতিটি ইউনিয়নে ২০-২৫ টা করে নির্বাচনী ক্যাম্প করেছিল শাজাহান খান। এর আগে কাউকে এক কাপ চা খাইয়েও নির্বাচন করা লাগে নাই। কারণ আমরা তাকে বাঘ মনে করেছিলাম কিন্তু বাঘ সে না, জনগণই এদেশের বাঘ। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী মিয়া মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক
নজরুল ইসলাম মিঠু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফকু, জেলা সেচ্ছাসেবক দলের নেতা দুলাল বেপারী ও রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেন, শিক্ষক মো নুর হোসেন হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!