1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে জুয়াড়ি ১৫জনকে আটক ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে জুয়াড়ি ১৫জনকে আটক ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার।

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১.২১ পিএম
  • ৫৭৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। ঃ মাদারীপুরের রাজৈরের গ্রাম থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ১৫জুয়াড়ীকে আটক ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামের কাদের শেখের বসত বাড়ী থেকে তাদের আটক করা হয়। আজ শনিবার (৩০ নভেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আঃ রহিম(৩১), হোসেনপুর ইউনিয়নের মৃত নেছারউদ্দিন শেখের ছেলে স্বপন শেখ (৩০), আঃ গাফফারের ছেলে রাকিব খলিফা(৩২), মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে অতিয়ার হাওলাদার (৩২), মৃত তোজা কাজির ছেলে মিলন(৩০), মৃত হাসেম মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর (২৬), মৃত শামসুল হক লস্করের ছেলে ফারুক লস্কর(৪৮), মৃত মপেল শেখের ছেলে শহিদ শেখ (৫০), মৃত তোরাপ শেখের ছেলে সিরাজ শেখ(৫৪), মৃত খালেকের ছেলে শাহআলম শেখ(৩৮), মৃত গফুর শেখের ছেলে কাওছার শেখ,(৫৬), এরফান খালাশীর ছেলে বাদল খালাসি (৩৮) এবং পাশর্বতী গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে শাহিন শেখ(৫৩), আলম শেখের ছেলে ওমর আলী শেখ (৪৫) ও মতি মোল্লার ছেলে সবুজ (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার হোসেনপুর গ্রামের কাদের শেখের বসত বাড়ী থেকে ১৫ জুয়াড়ি ও নগদ ৫১ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!