1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঘুম থে‌কে দে‌রি‌তে উঠায় মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঘুম থে‌কে দে‌রি‌তে উঠায় মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩.৩০ পিএম
  • ৭৭৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
ঘুম থে‌কে দে‌রি‌তে উঠায় মাদারীপুরে শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজ পড়ুয়া মেয়ে খুন হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল আটটার সময় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটে। নিহত ওই কলেজ ছাত্রীর গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তিক (১৭) ঘুম থে‌কে দে‌রি‌তে উঠা‌কে কেন্দ্র ক‌রে স্বামী-স্ত্রী দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
নিহত ওই কলেজ ছাত্রী শিবচরের  বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
কান্না জড়িত কন্ঠে নিহত কলেজ ছাত্রী মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।
এ বিষয়ে শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরের প্রেরণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!