1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি: আব্দুল্লাহ আল-আমীন - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি: আব্দুল্লাহ আল-আমীন

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১০.৩৬ এএম
  • ৬৩৩ জন পঠিত
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমীন বলেছেন, হাসিনার পতনের সাথে সাথে যা চেয়েছিলাম, তা এখনো পাইনি। তবে আমাদের পেতেই হবে। না হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সাথে বেঈমানী করা হবে। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে মাদারীপুর জেলায় জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে ‘মাদারীপুর রাইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আব্দুল্লাহ আল-আমীন বলেন, ‘জুলাই বিপ্লবে হাসিনা আর তার কয়েকজন দোসর হয়ত পালিয়ে গেছে। কিন্তু তার সাড়ে ১৫ বছরে প্রশাসন থেকে শুরু করে সবর্ত্র যে অবকাঠামোগত দোসর তৈরে করে রেখে গেছেন। তারা তো এখনো পালায়নি। যে কারণে হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি। তবে আমাদের বৈষম্যহীন সমাজ আর ক্ষমতার অপব্যবহার কমাতেই হবে। যে কারণে সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক কমিটি নতুন বাংলাদেশের বার্তা পৌছে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে রাজনীতির নামে মারামারি-হানাহানি থাকবে না, রাজনীতির নামে চাঁদাবাজী থাকবে না। থাকবে ন্যায়ের ভিত্তি আর সমতার সমাজ ব্যবস্থা। গেলো জুলাই বিপ্লবে নয় বছর থেকে আশি বছরের বৃদ্ধারাও শামিল হয়েছিলো এসব ন্যায্যতার জন্যে। কিন্তু এখনো তা বাস্তবায়ন করতে পারেনি। তবে আমাদের আশাহত হলে চলবে না। আমাদেরই আগামীতে নেতৃত্ব দিতে হবে।’

এসময় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুথানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুন নাগরিকদের সন্বয়ক মতবিনিময় করা হয়। এতে মাদারীপুর জেলার শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র প্রতিনিধি মো. হাসিবুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ দীপ্ত দে’র পিতা স্বপন দে, শহীদ তাওহীদ সন্নামাতের বড় ভাই রোমান সন্নামাত, জুলাই বিপ্লবের ছাত্র নেতা মাসুম বিল্লাহ, নেয়ামত উল্লাহ, আব্দুর রহিম প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!