1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদে যান চলাচল বন্ধ করে শিবচরে মানববন্ধন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদে যান চলাচল বন্ধ করে শিবচরে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৮ পিএম
  • ৫৭৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে নির্মানাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিবচর উপজেলার সর্বস্তরের জনসাধারণ। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে সড়কের পাঁচ্চর গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ধরে হাইওয়ে সড়কে যান চলাচল বন্ধ ছিল।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি শিবচরে নির্মাণকাজ চলমান। এরই মধ্যে প্রায় ২৪৮ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই খাতে। প্রকল্পটি বাস্তবায়নের আশায় অনেকে বিঘায় বিঘায় জমি দিয়েছেন এলাকার মানুষ। সবাই স্বপ্ন দেখছেন এখানে একটি মেগা প্রকল্প হবে। কিন্তু শুধুমাত্র সয়েল টেস্টে ত্রুটির মিথ্যা অযুহাত দেখিয়ে এই প্রকল্পটি এখান থেকে স্থানান্তর করে পূর্বাচলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার প্রতিবাদ করেছে এলাকাসাবী।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাজী শাজাহান হোসেন, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খানসহ শিবচরের কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, ‘মাটি পরীক্ষার বাহানা দিয়ে কর্তৃপক্ষ যদি এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে। তাই সরকার যেন এমন হটকারী সিদ্ধান্ত না নেয়।’

এবিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ‘আইসিটি পার্ক নির্মাণের দাবিতে করা মনবন্ধনের কারণে কিছূ সময়ের জন্য এক্সপ্রেসওয়ে বন্ধ ছিলো। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!