1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কৃষকলীগ নেতার নেতৃত্বে অসহায় পরিবারের শতাধীক ফলের গাছ কেটে নেয়ার অভিযোগ ॥ বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল। - Madaripur Protidin
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মাদারীপুরে কৃষকলীগ নেতার নেতৃত্বে অসহায় পরিবারের শতাধীক ফলের গাছ কেটে নেয়ার অভিযোগ ॥ বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৩ পিএম
  • ৫৯৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে মোঃ শাহজামাল হাওলাদার-(৫০) নামে এক অসহায় কৃষকের প্রায় শতাধীক বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলা ও তার জমি দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতাসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে আজ রোববার সকালে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ওই ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। এসময় উপস্থিত ছিলেন শাহজামাল হাওলাদার, মো. ইসমাইল, আলমগীর হাওলাদার, মো. সোনা মিয়া সরদার, এমদাদুল হক, রাশিদা বেগম ও কমলা বেগমসহ প্রায় অর্ধশত লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী ও মারধোর করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ শাহজামাল হাওলাদার একই গ্রামের মহব্বত আলীর ছেলে মোসলেম উদ্দিনের কাছ থেকে প্রায় নয় বছর পূর্বে ২০ শতাংশ জমি ক্রয় করেন।

পরে তার ক্রয়কৃত জমিতে জাহজামাল বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন ও চাষাবাদ করে আসছেন। পরে কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে ওই অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং তার চাষ করা জমি দখলে নিয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী শাহজামাল। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতা মন্টু, মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী ও মারধোর করে আসছেন বলে জানা গেছে।

ভূক্তভোগী অসহায় কৃষক শাহজামাল হাওলাদার কান্না জরিত কণ্ঠে বলেন, সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে আমার বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং আমার চাষ করা জমি দখলে নিয়ে গেছে। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালীরা আমাকে জীবন নাশের হুমকী দিয়ে আসছে।

স্থানীয় মো. সোনা মিয়া সরদার ও এমদাদুল হকসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, মন্টু বাহিনী অনেকের জমি দখলে নিয়েছে। আমরা এর বিচার চাই।
কৃষকলীগ নেতা মন্টু বলেন, আমরা কাগজের পক্ষে আছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, গাছ কাটার ও জমি দখলে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!