1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দেশি-বিদেশি জাহাজে চাকুরির প্রশিক্ষন পেলো বরিশাল ও মাদারীপুরের ৭০ জন তরুণ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

দেশি-বিদেশি জাহাজে চাকুরির প্রশিক্ষন পেলো বরিশাল ও মাদারীপুরের ৭০ জন তরুণ

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ২.০৭ পিএম
  • ৬২৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানের লক্ষ্যে নাবিকের প্রশিক্ষণ ও সনদ পেলো বরিশাল ও মাদারীপুরের ৭০ জন তরুণ। ( ১৯ ডিসেম্বর)বৃহস্পতিবার দিনব্যাপী  মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট (এসপিটিআই)-এর কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তানদের দক্ষ নাবিক গড়ে তোলায় খুশি অভিভাবকরা। দেশের জন্য যে কোন ত্যাগ স্বীকার করার কথা জানান তরুণরা।
বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে বিনা খরচে এক বছরের নাবিকের কোর্সে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসিক স্থান ও খাবারের ব্যবস্থা থাকায় ভর্তির আগ্রহ বাড়ছে বলে জানায় প্রতিষ্ঠান প্রধানরা। অনুষ্ঠানে দুই জেলার প্রশিক্ষণ নেয়া তরুণ, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরীর সুযোগ পাবে। প্রশিক্ষণ নেয়ার ফলে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসছে। অন্যদিকে বিদেশি জাহাজে নাবিকরা দায়িত্ব পালন করে দেশের রেমিট্যান্স খাতে অবদান রাখছে। এখন পর্যন্ত মাদারীপুর থেকে ৮৪২১ জন ও বরিশাল থেকে ৫৬৪১ আধুনিক প্রশিক্ষন নিয়ে দেশি-বিদেশি জাহাজে চাকুরি করছে। আন্তর্জাতিক মানের নাবিক তৈরীর লক্ষ্যে কাজ করছে নৌপরিবহন মন্ত্রনালয়। এমন দক্ষ নাবিক তৈরী করা হলে দেশের সুনাম বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে।
এ সময় বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট (এসপিটিআই)-এর অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন, বরিশালের ডেক পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট (ডিপিটিআই)-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!