1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে ইউপি সদস্যসহ নিহত-৩’ আহত-১০ - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কালকিনিতে ইউপি সদস্যসহ নিহত-৩’ আহত-১০

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫.০৩ পিএম
  • ৫৮৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

মাদারীপুরের কালকিনিতে একজন ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার দিবাগত গভীররাতে উপজেলার বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য মোঃ আতাউর রহমান আক্তার শিকদার-(৪৫), তার ছেলে মো. মারুফ শিকদার-(২০) ও মো. সিরাজুল চৌকিদার-(২৫) । তবে ইউপি সদস্য আক্তার শিকদারের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আতাউর রহমান আক্তার শিকদারের নেতৃত্বে আক্তার বাহিনী তৈরী করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় নিয়মিতভাবে অসহায় পরিবারের ওপরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এর জের ধরে ওই এলাকার সাধারন জনগন আওয়ামী লীগ সরকারের পতনের পরে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামী আক্তার শিকদার ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলেন। এতে করে ক্ষিপ্ত হয়ে গভীররাতে ইউপি সদস্য আক্তার শিকদারের নেতৃত্বে তার বাহিনীর লোকজন নিয়ে স্থানীয় অসহায় পরিবারের লোকজনের ওপর হামলা চালায় আক্তার শিকদার ও তার বাহিনীরা। এতে করে উভয় পক্ষ্যের লোকজনের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ইউপি সদস্য মোঃ আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মো. মারুফ শিকদার ও খুনেরচর গ্রামের মো. সিরাজুল চৌকিদার নিহত হয়। এবং কমপক্ষে ১০জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!