1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার হেমায়েতপুরের ৪টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড । - Madaripur Protidin
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

সাভার হেমায়েতপুরের ৪টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫.১৩ পিএম
  • ৮২৬ জন পঠিত

অফিস রিপোর্টরঃ র‌্যাপিড‌ এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তথা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ অনুমোদনহীন ও নকল আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ঔষধ কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব সুত্র জানায়, সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় ঔষধ প্রশাসন এর অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধ মজুদ ও বিক্রয়ের অপরাধে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর, মোবাইল কোর্ট পরিচালনা করে-

আল মদিনা ফার্মেসির মালিক জয়নাল (৩০)’কে ১,৫০,০০০/-টাকা, স্টার ফার্মেসীর মালিক মহিউদ্দিন শেখ আসলাম (৩১)’কে ২,০০,০০০/-টাকা, সোহেল মেডিসিন কর্নারের মালিক এস এম কামরুজ্জামান (৩৮)’কে ৫০,০০০/-টাকা , আয়েশা মেডিকেল হল এর ম্যানেজার মোঃ আবু সাঈদ (৩৮)’কে ৫০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এছাড়াও উক্ত সকল ফার্মেসি হতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!