1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আমগাছে শিকল বাঁধা কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে আমগাছে শিকল বাঁধা কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬.১০ পিএম
  • ৫১৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াই পাড়া গ্রামের আম বাগানের গাছ থেকে লোহার শিকলে ঝুলানো অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘেরে আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকাল ১১ টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে শিকল পড়া অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সকালে সংবাদ পেয়েছি বাগানের মধ্যে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ রয়েছে। আমরা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!