1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরেই হচ্ছে হাইটেক পার্ক: স্থানান্তর করা হচ্ছে না কোথাও - Madaripur Protidin
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাদারীপুরের শিবচরেই হচ্ছে হাইটেক পার্ক: স্থানান্তর করা হচ্ছে না কোথাও

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩.৪৮ পিএম
  • ৭২৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন বাংলাদেশ হাইটেক পার্ক স্থানান্তর করা হচ্ছে না। শিবচরেই নির্মাণ হবে এই পার্ক। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুরে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শনে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী এসব কথা বলেন।
শিবচরে কুতুবপুরে নির্মাণাধীন বাংলাদেশ হাইটেক পার্ক স্থানান্তর করা হচ্ছে, এমন সংবাদের প্রতিবাদে বেশ কিছু দিন ধরে শিবচরের সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আসছে। তারই ফলশ্রুতি হিসেবে কুতুবপুরে হাইটেক পার্ক এলাকা পরিদর্শনে আসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সবিচ শীর্ষ হায়দার চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইসিটি বিভাগকে এই প্রকল্পটিসহ ২১টি প্রকল্পের মূল অবকাঠামো ঠিক রেখে, নির্মাণ ব্যয় কতটুকু সাশ্রয় করা যায় নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী কমিটি গঠন করা হয় এবং কমিটি প্রতিবেদনে টাকা সাশ্রয়ের কথা বলেছে। কিন্তু আমরা সরজমিনে প্রকল্পগুলো আবারো পরিদর্শন করতে চাই এবং আজকে কুতুবপুরে নির্মাণাধীন বাংলাদেশ হাইটেক পার্ক পরিদর্শন করতে এসে দেখলাম। এই এলাকায় কোন পাবলিক ইউনিভার্সিটি নাই, এটি ঢাকার খুবই কাছে একটি এলাকা। এমন একটি প্রতিষ্ঠান এই অঞ্চলে থাকাটা জরুরি বলে আমি মনে করি।’

এসময় প্রকল্প পরিচালক সৈয়দ ইরতিজা আহসান বলেন, ‘বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্পের জন্য মোট ১৫শ চৌত্রিশ কোটি টাকা ব্যয়ের ধরা হয়েছে যার মধ্যে এখন পর্যন্ত ৯শ ত্রিশ কোটি টাকার দপত্র আহ্বান করা হয়েছে। বাকি ৬শ কোটি টাকা এখনো দরপত্র আহ্বান করা হয়নি। যে টাকার দপত্র আহ্বান করা হয়েছে তার মধ্যে থেকে যে কাজ হয়েছে। সে কাজের বিল পরিশোধ বাবদ ২শ তেচল্লিশ কোটি টাকা প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোন সম্ভাবনা নেই। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক এনডিসি, একেএম, আমিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (প্রশাসন শাখা) মোহাম্মদ সাইফুল হাসান, নির্বাহী প্রকোশলী, ফিরোজ আহমেদ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার,বাছির আহাম্মদ মজুমদার, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!