1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জের সিংগাইর থেকে কহেল মুন্সি হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মানিকগঞ্জের সিংগাইর থেকে কহেল মুন্সি হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯.১৪ পিএম
  • ৫৫৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধুরচর তিন রাস্তার মোড়ে চাঞ্চল্যকর ও আলোচিত কহেল মুন্সি(৬০) হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সি (২৩)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক,র‌্যাব-৪ এর নির্দেশনায় সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ২৯ জুন ২০২৫ তারিখ সকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধুরচর তিনরাস্তার মোড় এলাকায়অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও আলোচিত কহেল মুন্সি(৬০)’কে পিটিয়ে হত্যাকান্ডের প্রধান আসামী হৃদয় মুন্সি (২৩)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম কহেল মুন্সি (৬০) এর সহিত আসামী হৃদয় মুন্সি(২৩) গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উক্ত বিষয়কে কেন্দ্র করে ১১ মার্চ ২০২৪ তারিখ হৃদয় মুন্সিসহ অন্যান্য আসামীরা কহেল মুন্সি(৬০)’কে পিটিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সেসময় উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। উক্ত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনেথাকায় এবং আদালতে হাজির না হওয়ায় আদালত কর্তৃক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।পরবর্তীতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-৪একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মধুরচর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হৃদয় মুন্সি (২৩), পিতা-ইসলাম মুন্সি, গ্রাম-মধুরচর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ’কে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!