1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

পটুয়াখালিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯.২২ পিএম
  • ৬৮৪ জন পঠিত

র‌্যাব জানায়,   র‌্যাব -৮, সিপিসি-১ (পটুয়াখালী) কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও নিয়মিত অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন  সন্ধ্যার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বাহাদুর হাওলাদার(২৯), পিতা-আবুল হাওলাদার, সাং-পক্ষিয়া, ০৭ নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী’কে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ গুয়াবাড়িয়া চৌরাস্তা হতে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, আসামী বাহাদুর হাওলাদার আগে থেকেই ভিকটিম মোসাঃ আফিয়া(১৩)’কে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৭/০৬/২০২৫ইং তারিখ সময় রাত আনুমানিক ০৩১০ ঘটিকায় ভিকটিম আফিয়া প্রতৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলে আগে থেকেই ওৎ পেতে থাকা আসামী বাহাদুর হাওলাদার ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্সের দোকানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন উপস্থিত হলে আসামী দৌঁড়ে পালিয়া যায়। এ ঘটনায় পটুয়াখালী জেলার গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১৯, তারিখ: ১৮/০৬/২০২৫। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!