1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল হাসিনা: আসাদুজ্জামান পলাশ - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল হাসিনা: আসাদুজ্জামান পলাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৮.৩০ এএম
  • ৬৩১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
দীর্ঘ সাড়ে সাত বছর পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে সাক্ষাত হলো। এটা যে কতটা মধুর সর্ম্পক, তা কেবল মা-সন্তানরাই বোঝে। আর এমন মধুর সর্ম্পক থেকে মা-ছেলেকে বঞ্চিত রেখেছিল স্বেরাচারি হাসিনা।’এমনটাই মন্তব্য করেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ। তিনি বুধবার বিকেলে মাদারীপুর পৌরসভা যুবদলের কর্মী সমাবেশের বক্তব্যে এ কথা বলেন।

আসাদুজ্জামান পলাশ বলেন, ‘কতটা নির্মম, নিন্ঠুর আর অত্যাচারী হলে মা আর সন্তানকে আলাদা করে রাখে। যেটা করেছিল স্বেরাচারি খুনী হাসিনা। বিএনপির চেয়ারপারসনকে মিথ্যে মামলায় গ্রেফতার করে হাজতে রেখেছিল আর তারেক রহমানকে দেশদ্রোহী করে বিদেশ থেকে আসতে দেয়নি। ফলে বৃদ্ধা বয়সেও মা-ছেলের সাথে সাক্ষাত হয়নি দীর্ঘ দিন। কিন্তু এখন বীরের বেসে দেশবাসীর ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্যে গেলেন বেগম জিয়া। আর মা-সন্তানের এমন মধুর চিত্র দেখলো দেশবাসী।’

এসময় আসাদুজ্জামান পলাশ আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জনগনের সেবা করার জন্যে এলাকাবাসীকে আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য-নির্বাহী সদস্য কাজী হুমায়ন কবির, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএম দুলাল, পৌর যুবদলের আহবায়ক বাশার মাতুব্বর প্রমুখ। এসময় এ্যাড মতিন মোল্লা ফাউন্ডশনের উদ্যোগ ৩ শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!