1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 পুরানো কাগজ খুজতে গিয়ে একটি পুরানো স্মৃতি হাতরে পেলাম কালকিনিতে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

 পুরানো কাগজ খুজতে গিয়ে একটি পুরানো স্মৃতি হাতরে পেলাম কালকিনিতে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৭৭৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনিতে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ সোমবার দুপুরে উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট থেকে সাহেবরামপুর এলাকার নদে এ অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানা গেছে, আড়িয়াল খাঁ নদের উপজেলার বিভিন্নস্থানে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) প্রণব কুমার দত্তের নেতৃত্বে দুইজন মাঠ সংগঠকের সহযোগিতায় বিশেষ কম্বিং অপারেশনের আওতায় অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে জনসাধারণের উপস্থিতিতে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) প্রণব কুমার দত্ত বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!