1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: মাদারীপুরে তাওহীদ হত্যা মামলায় পাঁচখোলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: মাদারীপুরে তাওহীদ হত্যা মামলায় পাঁচখোলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২.৩৫ পিএম
  • ৭৫৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ তাওহীদ সন্নামাত হত্যা মামলায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদারীপুর আদালতের মাধ্যমে ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় ছাত্রলীগ-যুবলীগের গুলিতে তাওহীদ নিহত হয় । পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন শহীদের পরিবার। পরে গত বছরের ২৫ আগস্ট রাতে এঘটনায় মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন টুকু মোল্লাসহ ৯২ জনকে আসামী করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামী রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ মতো।

মাদারীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, টুকু মোল্লাকে দুপুরে গ্রেফতার করা হয়েছে। তিনি এজাহার নামীয় আসামী। তাকে বিকেলে মাদারীপুর আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!