1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’: রিকশা শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রিকশা গার্ল’-এর প্রথম মিউজিক ভিডিওপ্রকাশ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’: রিকশা শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রিকশা গার্ল’-এর প্রথম মিউজিক ভিডিওপ্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ৩.২১ পিএম
  • ৮০২ জন পঠিত

প্রেস রিলিজঃ অমিতাভ রেজা চৌধুরীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখ। এ উপলক্ষে হাফ স্টপ ডাউন অনলাইনে প্রকাশ করলো চলচ্চিত্রটির প্রথম মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হিসেবে প্রকাশিত হলো এই গানটি। ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি একজন স্বপ্নবাজ তরুণী নাঈমার গল্প, যে জীবিকার তাগিদে ঢাকা শহরে রিকশাচালক হিসেবে কাজ করে এবং একসময় একটি কর্মশালায় থেকে রিকশাচিত্র এঁকে সে তার স্বপ্নপূরণ করে।

‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ গান হলেও এটি নাঈমার স্বপ্নপূরণের পথে তার সংগ্রাম ও সফলতার প্রতি একটি প্রার্থনা। ২০২৩ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় রিকশাচিত্র ও রিকশা, যা বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এক অনন্য গৌরবময় পরিচয় হিসেবে এই ঐতিহ্যকে তুলে ধরে। মিতালি পারকিন্সের একই নামের উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মিত হলেও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিকশাচিত্রের কল্পনাপ্রবণ জগতকে এই চলচ্চিত্রে নাঈমার শিল্পীসত্তার মাধ্যমে বাস্তবতার সঙ্গে মিশিয়ে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন।

মিউজিক ভিডিও প্রকাশের পর চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান বলেন, “রিকশা গার্ল আমাদের মনের মতো একটি কাজ এবং এটি শিশুদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করবে। বাংলাদেশি রিকশাগুলো বিশ্বের যেকোনো জায়গার থেকে আলাদা; এর রঙিন, কল্পনাময় চিত্রগুলো বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের প্রতীক। চলচ্চিত্রের প্রথম প্রকাশিত মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা এই শহুরে-লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে চেয়েছি। ডিজিটাল প্রিন্টিংয়ের অগ্রগতির কারণে রিকশাচিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে; আমাদের চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আশা করি, এটি বিশ্বজুড়েযেমন সবার মন ছুঁয়েছে, তেমনিভাবে নাঈমার নিজ দেশের মানুষেরও হৃদয় স্পর্শ করবে।”

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!