1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৩০ পিএম
  • ৬৪১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। ভাংচুর করা হয় বসতঘরও। পরিস্থিতি নিয়ন্ত্রন আনে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ ও স্থানীয়র জানায়, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব রাস্তি গ্রামের হাকিম বেপারীর সাথে একই এলাকার মিঠু হাওলাদারের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জেরে রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভাংচুর করা হয় ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী ও পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা। তিনি বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!