1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪৯ পিএম
  • ৮৮২ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা। ॥
মাদারীপুর শহরের আওয়ামী লীগের জেলা কার্যালয় বৃহস্পতিবার দুপুরে ভাঙচুর করেছে করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় ছাত্র-জনতা বিক্ষোভ করে নানা শ্লোগান দেয়। তাদের স্পষ্ট কথা সাধারণ জনগণ শেখ হাসিনা ও তার পরিবারের কোন চিহ্ন বাংলার মাটিতে রাখবেনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে মিছিল বের হয়। এরপর বিক্ষুব্ধরা মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। ছাত্র-জনতার মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে গিয়ে জেলা কার্যালয় ভাঙচুর চালায়।

বিক্ষুব্ধদের দাবি, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আবারও তারা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই প্রতিবাদী জনগণ স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে এই আয়োজন করেছে। এই সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, শ্রমিকদল নেতা সেলিম মুন্সী, ছাত্রদল নেতা নাজমুল হাসান মিলনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব ফারুক বেপারী বলেন, ‘দীর্ঘদিন খালেদা জিয়া কিংবা তাদের রহমানের নামে কোন হত্যা মামলা হয়নি। অথচ, শেখ হাসিনার নামে আজ হাজারো হত্যা মামলা। মাদারীপুরে শেখ হাসিনার কোন আস্তানা রাখা যাবে না। সবাই মিলে এই হাসিনার আস্তানা মুছে ফেলবো।’

মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান ফুকু বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে সেই রাগের বহিঃপ্রকাশ সাধারণ জনগণ শেখ হাসিনা ও তার পরিবারের কোন চিহ্ন বাংলার মাটিতে রাখবেনা। এজন্যই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করেছে দলের নেতাকর্মীরা। মাদারীপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ জনগণ রাজপথে থেকে এর প্রতিবাদ চালিয়ে যাবেই।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!