1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শ্বশুর বাড়িতে জামাই'র হামলা-ভাংচুর,থানায় শালার অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শ্বশুর বাড়িতে জামাই’র হামলা-ভাংচুর,থানায় শালার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৫২ পিএম
  • ৬৮৬ জন পঠিত
সুইটি আক্তার ,মাদারীপুর।
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামে পারিবারিক কলহের জেরে শশুরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মেয়ে জামাই আবু সাইদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ভাই বায়েজিত মোড়ল। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের হবি মোড়লের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী বায়েজিদ মোড়ল জানান, আমার বোন তানিয়া আক্তার (২৫) কে বিগত ১৬ বছর পূর্বে একই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত্যু ফটিক সন্যামাত এর ছেলে আবু সাইদ (৪০) এর সহিদ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ প্রদান করি। কিন্তু বিয়ের পর হইতে আমার বোনকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত আমি আমার বোনের সুখের কথা চিন্তা করিয়া নগদ এক লক্ষ টাকা প্রদান করি। কিন্তু সে যৌতুক লোভী হওয়াতে আমার বোন কে প্রায় সময় টাকা পয়সার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয়। বিগত এক মাস যাবৎ আমি টাকা পয়সা দিতে না পারায়,তার অত্যাচারে করে আমার বোনকে আমার বাড়িতে পাঠিয়ে দেয়।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে সে আমার বাড়িতে ২০ জনের মতো কিশোর গ্যাং নিয়ে আসিয়া। আমার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বোনকে নাকের হাড়ভাংগা জখম করে ও বাবাকে নীলাফুলা জখম করে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে লোহার রুট দিয়ে মাথায় বারি মারলে আমি বারি ফিরাতে গিয়ে আমার ডান হাতের কবজিতে লাগে যার ফলে হাড়ভাঙ্গা জখম হয়ে আমি ও আমার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছি। এসময় হামলা চালিয়ে ভাংচুর ও নগদ ৫লক্ষ টাকা নেয় এবং ঘরের ভিতর স্টিলের আলমারি, সোকেজ,সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান এক লক্ষ টার ক্ষতির সাধর করে।
এ বিষয়ে ১ং আসামি আবু সাইদের সাথে তার মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে। মোবাইল বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!