1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দেশের সংকটময় মুর্হুতে নিরলসভাবে কাজ করে আনসার বাহিনী: উপ-মহাপরিচালক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

দেশের সংকটময় মুর্হুতে নিরলসভাবে কাজ করে আনসার বাহিনী: উপ-মহাপরিচালক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৫৫ পিএম
  • ৫৩৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো: আশরাফুল আলম বলেছেন, দেশের সকল গ্রামের তরুণ-তরুণীদেরকে কর্মমূখী ও আত্মকর্মসংস্থান মূলক গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এ বাহিনী। ফলে দেশের যে কোন সংকটময় মুর্হুতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা।

তিনি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সমন্বিত সরকারী অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে মাদারীপুর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় প্রধান অতিথি আরো বলেন, আনসার বাহিনী কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ শেষ করে দক্ষ কর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধায় অগ্রণী ভূমিকা এবং বেকারত্ব দূরীকরণসহ আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় বদ্ধ পরিকর। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আইয়ুব আলী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও আর্মি ক্যাম্পের মেজর তানভির হাসান রবিন। সভায় সভাপতিত্ব করেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!