1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইটভাটার কাজে গিয়ে ১৮ দিন ধরে নিখোঁজ মাদারীপুরের যুবক বাদল - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ইটভাটার কাজে গিয়ে ১৮ দিন ধরে নিখোঁজ মাদারীপুরের যুবক বাদল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.০৩ পিএম
  • ৪৭২ জন পঠিত
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মাদারীপুর প্রতিনিধি।
গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯ বছর বয়সী বাদল সরদার। ১৮ দিন হলেও সন্তানকে না পেয়ে সাংবাদিক সম্মেলন করে সন্তান ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে নিখোঁজের পরিবার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে মাদারীপুর পৌর শহরে সাংবাদিকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগি পরিবার।

ভূক্তভোগি পরিবার জানান, গত বছরের ১৫ অক্টোবর নিজ বাড়ী মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের এনাজুল সরদার ও মাজেদা বেগমের বড় ছেলে বাদল সরদার ঢাকায় যায়। ঢাকার ফুফুর বাসায় থেকেই রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এভাবে তিন মাস কাজ করার পরে তার এক পরিচিতি বন্ধুর মাধ্যমে গাজীপুরে একটি ইটভাটার কাজে যোগ দেন। যেখানে থেকে পরিবারের সাথে নিয়মিত যোগযোগ করতো। তবে ৩ ফেব্রুয়ারী রাত আটটার পর থেকে তার ব্যবহারিত মোবাইল বন্ধ পাওয়া যায়। তারপর থেকে বাদলের সাথে আর যোগাযোগ করা যায়নি।

এরপরে পরিবারের লোকজন গাজীপুর ওই ইটভাটায় গিয়েও তার কোন সন্ধান পায়নি। পরিবার-পরিজনের সাথে খোঁজ করেও বাদলের খোঁজ পাইনি। পরে গাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। সংবাদ সম্মেলনে নিখোঁজের পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এব্যাপারে নিখোঁজের মা মাজেদা বেগম জানান, ‘আমার ছেলে ৩ ফেব্রুয়ারী রাতেও মোবাইলে আমার সাথে কথা বলেছে। সে ইটভাটায় কাজ করে যে এক মাসের টাকা পেয়েছে, সেই টাকাও পরের দিন পাঠানোর কথা বলেছে। কিন্তু এরপরে তার মোবাইল বন্ধ পাচ্ছি। পাগলের মতো অনেক খোঁজাখুজি করে তাকে পাই নাই। এখন যদি সংবাদটি প্রচার হলে সবার নজরে আসে। আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!