1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে একাধিক মানব পাচার মামলার  আসামী গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে একাধিক মানব পাচার মামলার  আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৮.৫৬ পিএম
  • ৫২০ জন পঠিত

অফিস রিপোর্ট র‌্যাব:-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-৩, সিপিএসসি কোম্পানী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে একাধিক মানব পাচার মামলার পলাতক আসামী গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত উদ্ধার অভিযান দেশব্যাপী সমাদৃত। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-৩, সিপিএসসি কোম্পানীর সদস্যরা গোয়েন্দা নজরদারী
বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ডিএমপি ঢাকা এর পল্টন থানাধীন বিজয়নগর এলাকা থেকে একাধিক মানব পাচার মামলার এজাহারভুক্ত পলাতক আসামী গ্রেফতার করে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ মামলার বাদী কমলা বেগম (৫৪) এজাহারে উল্লেখ করেন যে ধৃত আসামী মিজানুর রহমান বাবলু খা (৪৮), পিতা-মৃত নুরুল ইসলাম খান, মাতা-মেহেরুন নেছা, গ্রাম-চর যাদবপুর, থানা-পালং মডেল (সদর), জেলা-শরীয়তপুর সহ তার সহযোগী আসামীরা বাদীর ছেলে ভিকটিম আমিনুল ইসলামকে উচ্চ বেতনে ইতালীর ভিসা দিয়ে ইতালী পাঠিয়ে ভালো চাকুরীর ব্যবস্থা করে দিবে মর্মে চুক্তিবদ্ধ হয়। বাদী ও তার পরিবার ধৃত আসামী সহ তার সহযোগী আসামীদের কথায় সরল বিশ্বাসে বিভিন্ন সময়ে মোটা অংকের নগদ টাকা প্রদান করে। ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা গত ইং-০৮-০২-২০২৪ তারিখ বাদীর ছেলে ভিকটিম আমিনুল ইসলাম্ (৩৯) কে ইতালীতে পাঠানোর উদ্দেশ্যে ঢাকা নিয়ে যায় এবং ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা ভিকটিমকে
ঢাকা নিয়ে ইতালী না পাঠিয়ে লিবিয়া পাঠিয়ে দেয়। পরবর্তীতে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীদের চক্রান্তে লিবিয়ায় দালাল চক্র ভিকটিমকে জিম্মি করে রাখে। ধৃত আসামীসহ তার সহযোগী আসামীদের কু-পরামর্শে লিবিয়ায় দালাল চক্রের সদস্যেরা বাদীর ছেলে ভিকটিম আমিনুল ইসলাম্(৩৯)কে মৃত্যুর ভয় দেখিয়ে মারপিট করাসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতঃ
নগদ টাকা দাবী করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু হলে মামলার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-৩, সিপিএসসি কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল ইং-২৪-০২- ২০২৫ তারিখ ১৯:৩৫ ঘটিকায় ডিএমপি ঢাকা এর পল্টন থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার পালং মডেল থানার মানব পাচার মামলা নং-২৮, তারিখ-২৪-১১-২০২৪ খ্রিঃ ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭/৮/৯/১০ এর এজাহারভুক্ত পলাতক আসামী মিজানুর রহমান বাবলু খা (৪৮), পিতা-মৃত নুরুল ইসলাম খান, মাতা-মেহেরুন নেছা, গ্রাম-চর যাদবপুর, থানা-পালং মডেল (সদর), জেলা-শরীয়তপুর গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামী মিজানুর রহমান বাবলু খা কে ডিএমপি এর শাহজাহানপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!