1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল  রিভো - Madaripur Protidin
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল  রিভো

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯.৩৮ পিএম
  • ৬৩১ জন পঠিত
বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল  রিভো
 
দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ১০’ এবং ‘এ১২’ নামের এই মডেলগুলো সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াত নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি। উভয় বাইক-ই দৃষ্টিনন্দন, টেকসই এবং সেইসঙ্গে রয়েছে- অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। রিভোর  ‘এ১০’ মডেল এর দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেল এর বাইক পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়। বাইক দুটি একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
 রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক  ‘ভেন নেইল’ নতুন এই ইলেকট্রিক বাইকগুলো উন্মোচন করেন। তিনি এ সময় বলেন, “আমরা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করুক।  ‘এ১০’  এবং ‘এ১২’-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সবসময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পান।”
প্রসঙ্গত- রিভো ‘এ১০’ তরুণদের জন্য আদর্শ, আধুনিক ডিজাইনের একটি  বৈদ্যুতিক বাইক, যেটি সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং একবার চার্জে ৬৫-৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা, যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে।
এছাড়া- রিভোর ‘এ১২’ বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেল এর একটি উন্নত সংস্করণ। পেশাদার এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই মডেলে রয়েছে ৬০ ভোল্ট / ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি চলতে পারবে ৭৫-৮৫ কিলোমিটার।
রিভো, গ্রাহকদের মতামত গ্রহণ করে এর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করে চলেছে, যাতে আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়। ব্যবহারাকরীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য, কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!