1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
৯ বছর পর জামিনে মুক্ত, এরপর আবার গ্রেফতার হাফেজ খালেদ: আন্দোলনের ঘোষণা হেফাজতের - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

৯ বছর পর জামিনে মুক্ত, এরপর আবার গ্রেফতার হাফেজ খালেদ: আন্দোলনের ঘোষণা হেফাজতের

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১.১৭ পিএম
  • ৫৪৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
দীর্ঘ ৯ বছর ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের শিকার কারাবন্দী ছিলেন মাদারীপুরের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল। তবে জামিনে মুক্ত হওয়ার পর কালো রংয়ের গাড়িতে তুলে নিয়ে  পুনরায় গ্রেফতার  করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকার গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো: মহসিন জানান, ১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর মিথ্যা মামালায় কারাগরে ছিলেন। উচ্চ আদালত তাকে জামিন দেয়ার আদেশ দেয়। গত ১০ মার্চ সোমাবার বিকেলে কাশিমপুর ১নং কারাগার থেকে বের হলে গেট থেকে তাকে কালো রংয়ের গাড়ীতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখাা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।   এই বর্বতার দ্রুত অবসান চান এবং হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আহবান জানান।

হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুর সহ সারাদেশে দুর্বর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদেও সাধারণ সম্পাদক মাওলানা মো: জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো: মহসিনসহ পরিবারের অন্য সদস্যরা।

উল্লেখ্য, খালেদ সাইফুল্লাহর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে। তার বাবা মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রাক্তন গণিত বিভাগের প্রধান মৃত কাজী বেলায়েত হোসেন। কাজী বেলায়েতের তিন ছেলের মধ্যে খালেদ বড়। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!