1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মাদারীপুরে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ৪৬৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে মো. সেকান্দার সরদার-(৫৫) নামে এক অসহায় কৃষকের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুই উপজেলার সমন্বয়ে গঠিত ভূরঘাটা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অসহায় কৃষক সেকান্দার সরদার, তার স্ত্রী নিলুফা বেগম ও তার ছেলে দীন ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার পুর্ব এনায়েত নগর ইউনিয়নের আলীপুর গ্রামের ভূক্তভোগী সেকান্দারসহ ওই অসহায় পরিবারের লোকজনে সাংবাদিকদের জানান, তারা তাদের নিজ জমিতে একটি পাকা ঘর নির্মান কাজ শুরু করেন। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করেন। ওই প্রভাবশালী মহলের দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় গত শুক্রবার সকালে ওই অসহায় সেকান্দারের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকরসহ বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন ওই স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এদিকে বসতবাড়িতে ভাংচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।

অসহায় কৃষক সেকান্দার সরদার, তার স্ত্রী নিলুফা বেগম ও তার ছেলে দীন ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের নিজ জমিতে একটি পাকা ঘর নির্মান কাজ শুরু করি। পরে স্থানীয় প্রভাবশালী রহিম সরদারসহ বেশ কয়েকজন মিলে আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু আমরা তাদের দাবীকৃত চাদার টাকা দিতে রাজি না হওয়ায় রহিম সরদার, রেজা দপ্তরী, করিম সরদার, হালিম সরদা ও মোতালেব সরদারসহ বেশ কিছু লোকজন মিলে বোমা বিস্ফোরন ঘটিয়ে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকরসহ কয়েক লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে গেছেন তারা। তাই তাদের নামে আদালতে একটি চাদা বাজির অভিযোগ দায়ের করেছি। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা আমাদের বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিয়ে আসছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, বসতবাড়িতে ভাংচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!