1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ২০ হাজার ব্যবসায়ীকে তারেক জিয়ার ঈদ শুভেচ্ছা - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ২০ হাজার ব্যবসায়ীকে তারেক জিয়ার ঈদ শুভেচ্ছা

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯.০৯ এএম
  • ৫২৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী জাহান্দার আলী জাহান জেলার ২০ হাজার ব্যবসায়ীকে ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণ করেছে। রবিবার সকাল ১১টার দিকে পুরান বাজার ব্যবসায়ীদের মাঝে কার্ড বিতরণের উদ্বোধন করেন জাহান্দার আলী জাহান। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাহান্দার আলী জাহান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জেলায় বড় কোন ইফতারীর আয়োজন করা হয়নি। তবে জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে রোগমুক্তি কামনা করে ইফতারির আয়োজন চলছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার প্রায় ২০ হাজার ব্যবসায়ীকে ঈদের শুভেচ্ছা কার্ড দেয়া হচ্ছে। এর মাধ্যমে তারেক রহমান ব্যবসায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিমিনয় করছেন। রবিবার সকালে জেলার পুরান বাজারে এ কাজের উদ্বোধন করা হয়। আগামী দু’ তিন দিনের মধ্যে পুরো জেলায় ব্যবসায়ীদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।

পুরান বাজারের কালাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে জাহান্দার ভাই আমাদের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড দিয়েছে। এটা দীর্ঘ দিন পর হলেও আমরা পেয়েছি। কারণ বিগত দিনে বিএনপির নেতা কর্মীদের মাঝে দাড়াতে দেয়নি আওয়ামীলীগের নেতাকর্মীরা। আশা রাখি বিএনপি এবার নির্বাচনে ভালো ফলাফল করবে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাবুল হাওলাদার, সাবেক যুগ্মা সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, ওলামা দলের আহবায়ক মিজানুর রহমান শরীফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!