1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আটক । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আটক ।

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭.৩৬ পিএম
  • ১০১১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী বিশটির অধিক মামলার
আসামী মোঃ আলমগীর হাওলাদারকে (৪৫) আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের
একটি বিশেষ দল। শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার
লক্ষীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদার লক্ষীগঞ্জ নতুন মাদারীপুর গ্রামের নিজ বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে ( র‌্যাবের ভাষ্য অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ আনুমানিক রাত্র ০২.০০ ঘটিকা) মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদারকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ধৃত আসামী একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী,
মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ইয়াবা ব্যবসায় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও মাদক মামলাসহ বিশটির অধিক মামলা রয়েছে। আসামীকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!