1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অহত ১৫ - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অহত ১৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮.৩৯ পিএম
  • ৫৬০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নারীসহ ১৫ আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন বাস যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বেতাগি উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেবকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যান্য আহতরা হলেন, পপি, কুলসুম, সোহেল, রাব্বি মোল্লা। তাদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটে নাই। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!