1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চাঞ্চল্যকর শাকিল মুন্সি হত্যা মামলার ২ পলাতক আসামী ঢাকায় গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে চাঞ্চল্যকর শাকিল মুন্সি হত্যা মামলার ২ পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ২.২৯ পিএম
  • ৫৭৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর শাকিল মুন্সিহ হত্যা মামলার ০২ জন পলাতক আসামী ঢাকা হতে গ্রেফতার

র‌্যাব জানায়, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত উদ্ধার অভিযান ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ও র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর কোম্পানী তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকা’র দক্ষিণখান থানাধীন কসাই বাজার মোড়স্থ আমীর হোটেলের পাকা রাস্তার উপর থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুইজন আসামী গ্রেফতার করে।

ঘটনার এজাহার সূত্রে জানা যায় যে, অত্র মামলার বাদী হাসান মুন্সি (৪৫), মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে,গত ২৩মার্চ রাতে বাদী তার ছোট ভাই শাকিল মুন্সিকে সঙ্গে নিয়া বাড়ির পিছনে জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে এজহারনামীয় ১ নং আসামীর নির্দেশে বাদীর ছোট ভাই শাকিল মুন্সিকে হত্যার উদ্দেশ্যে অন্যান্য আসামি তাদের সাথে থাকা প্রাণনাশক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া শাকিল মুন্সিকে এলোপাতাড়ি কুপিয়ে নিস্তেজ করে ফেলে। ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষা করিয়া মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মাদারীপুর জেলার সদর থানার মামলা নং-৪০, তারিখঃ ২৬/০৩/২৫, ধারা-১৪৩/৩০২/৩৪/১০৯ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু হয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর আসামী গ্রেফতারের উদ্দেশ্য কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮, সিপিসি-৩ ও র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর এর একটি যৌথ আভিযানিক দল ২৯-মার্চ ডিএমপি, ঢাকা’র দক্ষিণখান থানাধীন কসাইবাজার মোড়স্থ আমীর হোটেলের পাকা রাস্তার উপর হতে উল্লিখিত মামলার এজাহারনামীয় ২৫ নং আসামী লিখন মুন্সি (২৮) ও ৫০ নং আসামী শাওন ঢালী (৩৪)’কে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়কে ডিএমপি, ঢাকা’র উত্তরা পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!