1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মাস্টার্স পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ॥ এক নারী গ্রেফতার । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে মাস্টার্স পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ॥ এক নারী গ্রেফতার ।

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭.৫২ পিএম
  • ১০১৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী রিমন সরদারকে (২৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় আকলিমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার সকালে শহরের লেকেরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমন সদর উপজেলার ব্রাহ্মনদী গ্রামের গোলাম সরদারের ছেলে। এ হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর শহরের লেকেরপাড়ে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে তর্কবিতর্কে ওই এলাকার রাজীব খালাসী ও সজিব খালাসী (দুই ভাই) তাদের লোকজন নিয়ে রিমনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। প্রথমে রিমনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রিমন শুক্রবার মারা যায়। শনিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মাস্টার্স পরীক্ষার্থী রিমন হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রথমে রিমনের গ্রামের বাড়ি সদর উপজেলার ব্রাহ্মনদী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালন করা হয় মানববনন্ধন। এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই আনিছুর সরদার ৬জনকে আসামী করে শুক্রবার রাতে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলো, রাজীব খালাসী (৩২), সজীব খালাসী (৩২), আকলিমা বেগম (৫৫), তৃপ্ত (২০), রাব্বি ফরাজী (২৩) ও আসাম মাতুব্বর (২৪)। পরে অভিযান চালিয়ে শনিবার সকালে আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, রিমন হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এক নারীকে আমরা গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!